মালদা

স্বনির্ভর দলগুলির ব্যাঙ্ক ঋণ সংযুক্তকরণ শিবির।৪৪২ টি দেওয়া হল ৬ কোটি ৭১ লক্ষ টাকার অনুদান

মালদার কালিয়াচকের ১ নম্বর ব্লকের আনন্দধারা প্রকল্পের অন্তর্গত মহিলা স্বনির্ভর দলগুলির ব্যাঙ্ক ঋণ সংযুক্তকরণ শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। কালিয়াচকের নজরুল ভবনে আয়োজন করা হয়েছিলো এই শিবির।

            জানা যায়, আজ আয়োজিত এই ব্যাঙ্ক ঋণ সংযুক্তকরণ শিবিরে বিভিন্ন স্বনির্ভর দলের মহিলা অংশ নিয়েছিলেন। এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে আনন্দধারা প্রকল্পের ৪৪২ টি স্বনির্ভর দলের হাতে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে আর্থিক আনুদান তুলে দেওয়া হয়। ৪৪২ টি দলের হাতে মোট ৬ কোটি ৭১ লক্ষ টাকার অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি এই অনুষ্ঠান মঞ্চ থেকে ৫ টি স্বনির্ভর মহিলা দলের হাতে মিডেমিল রান্না করার পোশাক তুলে দেওয়া হয়, এস টি, ও বি সি শতাধিক মানুষকে কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়, দুই জনকে ঘর, পুষ্টি কম বাঁচাদের খাবার দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন, কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও কুন্তল বোস, জয়েন্ট বিডিও তাপস কুমার রায়, কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহান খাতুন, আনন্দধারা প্রকল্পের আধিকারিক বাপ্পাদিত্য সরকার, POBCW তাপস কুমার মণ্ডল, DPD বিমল কৃষ্ণ সাহা সহ অন্যান্য আধিকারিকরা।